বরিশাইল্লা প্রেমিক প্রেমিকার গল্প

লেখকঃ মাহমুদ হাসান রানা

সম্পূর্ণ ভিডিওটি দেখতে
প্রেম ভর্তা বানাইয়া যদি তােরে না খাওয়াই,
হ্যালে মুই মােল্লা বাড়ির মাইয়া না।।


ওহ, মােল্লা বাড়ির মাইয়ারা তাইলে সব রােবট, হ্যাগাে
মধ্যে কোনাে প্রেম পিরিতি, ভালােবাসা নাই বুঝি?


এ ছ্যামরা এ কানের উফরে একটা নাপা এক্সট্রা মাইররা।
' দেলেই তােমার প্রেমের ভূত ছাইররা জাইবেআনে।।


তিন দিন খালি চোহের সামনে জোঁনাকি পােকা
আর শরিসা ফুল দেখপি, বদ কোম্মের জ্যানাে।


এ তুইকি মাইয়া, না বিষাক্ত ডাইয়া, তাের কতা
হােনলে মনে অইবে বর্ষা কালে টিনের চালে বৃষ্টির
রিনিঝিনি মিষ্টি ছন্দ।


কিন্তু হ্যার বদলে দেহি তােমার কতার
অ্যাকশনে মাড়ি থরথর হইররা কাপে।

মুর কতা লইয়া তাের এত
মাতা ব্যথা ক্যা?


মুর তাে অইবে, তুমি ফিউচার বউ আমার,
মাতা ব্যাতা অইবে কার, মালেক দাদার?


মনু, তুমি কিন্তু কথা বলতে বলতে লিমিট
ক্রস কইররা বিপদ সীমায় পৌঁছাইয়া গ্যাছাে।


এ্যাকশন শুরু হরলে কেসিং ঠিকই থাকপে, কিন্তু
ভিতরের পার্টস পাউডারে পরিনত হইয়া যাইবে।


ও খােদা, একি মাইয়া, না লেডি গুন্ডা, এ তাের এই
গুন্ডা গুন্ডা চাল চলনের কারনেই তােকে হেব্বি লাগছে।


এক কয়, " তুই আমার ভাঙা মনে
আনলি প্রেমের দিল দরিয়া।।


থাম গবেট, ফুল দেখলে ভ্রমর হওয়ার স্বাদ।
জাগে তাইনা, মধু খাওয়া শ্যাষে ফুড়ুৎ।


সুন্দরী, ফুল'ও চাইনা, মধু'ও চাইনা, আগে পুরা।
বাগানডারেই নিজের নামে কইরা নিতে চাই, এহন
বলাে দেহি, পাত্রী কী রাজি। তাইলে ডাকমু কাজী।


এই তাে সােনার চাঁন, লাইনে আইছাে। যেভাবে বাপের খাইয়া।
নিজের ত্যাল পােড়াইয়া, দিনের পর দিন মাের পিছে।
লাইন মাইররা পরানডারে ত্যানা ত্যানা বানাইয়া হালাইছাে।


তাতে তােমার উফরে ভরসা হরা যায়, এখন বাড়িতে।
যাইয়া তােমার মা বাপরে কইয়া আমাগাে বাড়ি সম্বন্ধ
পাডাও। তারপর একটা হেস্ত নেস্ত যা অওয়ার অইবে।


ও আল্লাহ, মুই এহন'ই যাইতে আছি, শুভ কামে দেরি
হরতে নাই। তার উফরে তােমারে বিয়া হরতে চাই,
গেলাম সােনা, বাকি কতা বাসর ঘরে বইয়া কমুয়ানে।

Comments